Nayajuddin SiddikiEntertainment Others 

অনলাইনে প্ল্যাটফর্মে মুক্তি নওয়াজের ছবি “ঘুমকেতু”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অনলাইনে প্ল্যাটফর্মে মুক্তি পাবে নওয়াজের ছবি। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে সিনে জগতের প্রযোজকদের পাখির চোখ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম। এবার নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত “ঘুমকেতু” ছবিটি প্রেক্ষাগৃহের পরিবর্তে সরাসরি ডিজিটালের মাধ্যমে মুক্তি পাবে। জানা গিয়েছে, আগামী ২২ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে ছবিটি দেখা যাবে। মুম্বইয়ের সিনেমা ইন্ডাস্ট্রিতে একজন লড়াকু চিত্র- নাট্যকারের জীবনযাত্রা নিয়ে তৈরি হয়েছে এই ছবি। উল্লেখ্য, মূল চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন অনুরাগ কাশ্যপ, ইলা অরুণ ও রঘুবীর যাদব প্রমুখ। আবার এই ছবিতে ইন্ডাস্ট্রির বেশ কিছু বড় মুখকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। যেমন- অমিতাভ বচ্চন, রণধীর সিং, সোনাক্ষী সিনহা ও চিত্রাঙ্গদা সিং প্রমুখ।

Related posts

Leave a Comment