Neet 2021Health Others 

বাড়ল স্নাতক স্তরে ডাক্তারিতে ভর্তির সময়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্নাতক স্তরে ডাক্তারিতে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ২০২১ সালের ফর্ম পূরণের সময়সীমা বাড়িয়েছে আয়োজক সংস্থা এনটিএ। সূত্রের খবর, আগামী ১০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র ও ওই দিনই রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, এবারেই প্রথম স্নাতক স্তরে নার্সিং ও জীবনবিজ্ঞানের কিছু বিষয় পড়ার জন্যও নিট পরীক্ষায় বসা যাবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা যাতে আবেদন করার যথেষ্ট সময় পেতে পারেন, সেই কারণেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ করা যায়, আগে ৬ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এনটিএ সূত্রের আরও খবর, আগামী ১১ থেকে ১৪ আগস্ট ফর্মে ভুল সংশোধন করার সময় দেওয়া হবে। পরীক্ষা হবে ১২ সেপ্টেম্বর।

Related posts

Leave a Comment