Neet and JaintEducation Others 

নিট ও জয়েন্ট পরীক্ষা হবে সেপ্টেম্বরে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিট ও জয়েন্ট পরীক্ষা পিছিয়ে সেপ্টেম্বরে হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে আবার পিছিয়ে গেল জয়েন্ট ও নিট পরীক্ষা। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এ বিষয়ে জানিয়েছেন, জয়েন্টের (মেন) পরীক্ষা হবে ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে। আবার জয়েন্ট অ্যাডভান্সড হবে ২৭ সেপ্টেম্বর। অন্যদিকে নিটের দিন স্থির হয়েছে আগামী ১৩ সেপ্টেম্বর। উল্লেখ্য, করোনার আবহে সংক্রমণের কথা মাথায় রেখেই সিবিএসই-র বাকি থাকা দশম ও দ্বাদশের পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করে কেন্দ্র। পাশাপাশি আগামী ১৮ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট ও ২৬ জুলাই মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিট হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হল।

Related posts

Leave a Comment