এয়ারফোর্স অফিসারের ভূমিকায় কার্তিক আরিয়ান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হনসল মেহতার পরের ছবিতে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। এ খবর পূর্বেই জানা গিয়েছিল। ছবির বিষয়ে জানা যায়, সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে কার্তিককে দেখা যাবে ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসারের ভূমিকাতে। এক্ষেত্রে আরও জানা যায়, ছবিতে একটি রেসকিউ অপারেশনে নিযুক্ত পাইলটের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। করোনা আবহের কারণে ছবির কাজ আপাতত পিছিয়ে গিয়েছে। অন্যদিকে কার্তিক আরিয়ানের ওয়েবমুভি ‘ধমাকা’ও মুক্তির অপেক্ষায় রয়েছে।

