ভারতে প্রথম হাইটেক ক্রিকেট স্টেডিয়াম চন্ডীগড়ে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বিশ্বের প্রথম হাইটেক ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে ভারতে।বৃষ্টিতে কারণে আর ম্যাচ বাতিল হবে না।জানা গিয়েছে, গ্রিন বিল্ডিংস কনসেপ্ট অনুযায়ী তৈরি করা হবে নতুন এই হাইটেক স্টেডিয়াম।ইতিমধ্যেই বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি করেছে ভারত।এবার ভারত বিশ্বের প্রথম হাইটেক ক্রিকেট স্টেডিয়ামও বানাতে চলেছে বলে জানা গিয়েছে।সূত্রের খবর,বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরাতে।এই স্টেডিয়ামের থেকেও এই হাইটেক স্টেডিয়ামে অধিক সুযোগ- সুবিধা থাকছে।সাধারণত ক্রিকেট স্টেডিয়ামে ছাদ থাকে না।তবে চণ্ডীগড়ের নির্মীয়মাণ এই হাইটেক স্টেডিয়ামে বৃষ্টি থেকে ম্যাচ বাঁচানোর যাবতীয় বন্দোবস্ত থাকবে।আরও জানা যায়, ৮লক্ষ স্কোয়ার ফিট জায়গা জুড়ে এই হাইটেক স্টেডিয়াম হচ্ছে।ব্যয় হবে প্রায় ১৫০ কোটি টাকা। প্রতিকূল পরিস্থিতিতেও এই স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা যাবে।

