Doctor symbolOthers 

নতুন ৮ স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স যুক্ত হল ডাক্তারিতে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ শিশু চিকিৎসা, টিবি এবং বক্ষরোগ চিকিৎসা, অ্যানাসথেসিওলজি, স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা, রেডিওডায়াগনোসিস, চক্ষুচিকিৎসা ও ইএনটি সহ ফ্যামিলি মেডিসিন- এই ৮টি নতুন স্নাতকোত্তর ডিপ্লোমা পাঠক্রম আনছে কেন্দ্রীয় সরকার। একশোর বেশি শয্যা ও সিনিয়র ডাক্তার থাকলে তবে কোনও হাসপাতালে তা পোড়ানো যাবে। কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল বোর্ড অ্যাক্রিডিটেড ইনস্টিটিউশন। বৃহস্পতিবার তাদের অনলাইন আলোচনায় উপস্থিত ছিলেন নারায়ণ হৃদয়ালয়া গোষ্ঠীর চেয়ারম্যান ডাঃ দেবী শেঠি, বিশিষ্ট জনস্বাস্থবিশারদ ডাঃ শ্রীনাথ রেড্ডি, বিশিষ্ট হার্ট সার্জেন ডাঃ নরেশ ত্রেহান, ও আরও অনেকে। ডাঃ শেঠি বলেন, দেশে ৫০ হাজার এমডি ও এমএস আসনের জন্য প্রতি বছর দেড় লক্ষাধিক ডাক্তার পরীক্ষা দেন। সুযোগ না পাওয়া প্রায় লক্ষাধিক ডাক্তার আবার প্রস্তুতির জন্য ২-৫ বছর অপচয় করেন। এই নতুন ৮টি বিষয় পাঠক্রমে আসায় তাঁদের অনেক সময় বাঁচবে।

Related posts

Leave a Comment