Sweet habOthers 

বিধিনিষেধ মেনেই নিউটাউনে আবার খুলেছে মিষ্টি হাব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : খুলে গেল মিষ্টি হাব। সূত্রের খবর, করোনাজনিত আবহে দীর্ঘ প্রায় ৬ মাস বন্ধ ছিল মিষ্টি হাব। স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় নিয়ম-নীতি মেনে নিউটাউনে আবার খুলেছে মিষ্টি হাব। এনকেডিএ-র সূত্রের খবর, সবরকম বিধিনিষেধ মেনেই এই হাব চালু হয়েছে। এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মাস্ক পরা ও দূরত্ব-বিধি বজায় রাখা প্রভৃতি বিষয়ে। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিশেষ নজরদারি চলবে বলেও জানা গিয়েছে। আবার মিষ্টি হাব নিয়মিত জীবাণুমুক্ত করার তৎপরতাও চলেছে।

Related posts

Leave a Comment