New YearOthers 

নববর্ষের দিল্লিতে হাড় কাঁপানো শীত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শীতল নববর্ষ দিল্লিতে। সূত্রের খবর, গোটা উত্তর ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে হাড় কাঁপানো ঠান্ডা। কাশ্মীরে প্রায় সর্বত্র ভোরের তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৫ থেকে ৬ ডিগ্রি নিচে। এক্ষেত্রে আরও জানা যায়, তুষারে ঢেকে গিয়েছে হিমাচলপ্রদেশের পর্যটক-কেন্দ্রের বেশ কিছু গন্তব্য। উল্লেখ করা যায়, ১৪ বছরে সবচেয়ে কনকনে শীতে নববর্ষ কাটাল রাজধানী নয়াদিল্লি। সূত্রের আরও খবর, ১.১ ডিগ্রি ঠান্ডার মধ্যেই দিল্লি-উত্তরপ্রদেশ ও দিল্লি-হরিয়ানা সীমানাবর্তী রাস্তায় রাত কাটাচ্ছেন কয়েক হাজার কৃষক। আরও জানা যায়, কেন্দ্রের পাশ করানো ৩ কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা আন্দোলনরত। বছরের প্রথম দিনেই কুয়াশার কারণে একের পর এক দুর্ঘটনায় ৫টি প্রাণহানি হয়েছে যমুনা এক্সপ্রেসওয়েতে।

Related posts

Leave a Comment