প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড পাকিস্তানকে ৫ উইকেটে হারাল। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৯ উইকেটে ১৫৩ রান করে। অভিষেক ম্যাচে দুরন্ত বোলিং করেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। তিনি এককভাবে ৪ উইকেট নিয়ে সফরকারী দলকে ছিটকে দিলেন। পাকিস্তানের পক্ষে শাদাব খান সর্বোচ্চ ৪২ রান করেন। একটি ওভার বাকি থাকতেই কিউয়িরা জিতেছে। টিম সেইফার্ট ৫৭ এবং মার্ক চ্যাপম্যান ৩৪ রান করেন।

