New Zealand-1Others Sports 

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল বাংলাদেশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের কাছে ০-৩ ফলাফলে হার বাংলাদেশের। ডেভন কনওয়ে ও ডারিল মিচেলের প্রথম ওয়ান-ডে সেঞ্চুরির দাপটে তৃতীয় ম্যাচেও পরাজিত হল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩১৮ রান তোলে নিউজিল্যান্ড। ৪২.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। নিউজিল্যান্ড জয়ী হয়েছে ১৬৪ রানে। ৩ ম্যাচের সিরিজে ৩ ম্যাচই পরাজিত বাংলাদেশ। উল্লেখ করা যায়, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই ওয়ান-ডে ক্রিকেটে অভিষেক হয় কনওয়ে ও মিচেলের। নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতেন এই দুই ক্রিকেটার।

১১০ বলে ১২৬ রান করে ম্যাচের সেরা হয়েছেন কনওয়ে। সিরিজ সেরার পুরস্কারও দেওয়া হয়েছে। ৯২ বলে ১০০ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার মিচেল। নিউজিল্যান্ড একটা সময়ে ৩ উইকেট হারায় মাত্র ৫৭ রানে। এরপর প্রতিরোধ গড়া শুরু করেন কনওয়ে। ঝড় তুলেছেন মিচেল। ২৪ ওভারে ১৫৯ রান যোগ করেন তাঁরা। শেষের ১০ ওভারে ১০৭ রান তুলে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন মিচেলরা।

Related posts

Leave a Comment