NHPCOthers 

৮৬ ট্রেনি ইঞ্জিনিয়ার ও ট্রেনি অফিসার নিচ্ছে এন এইচ পি সি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ট্রেনি ইঞ্জিনিয়ার পদে ৫১ এবং ট্রেনি অফিসার পদে ৩৫ জনকে নিচ্ছে ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড। প্রার্থীদের গেট-২০২০ রেজিস্টার্ড হতে হবে ও বৈধ গেট রেজিস্ট্রশন নম্বর থাকতে হবে।

ট্রেনি ইঞ্জিনিয়ার (সিভিল) (ই২): ৫টি ব্যাকলগ-সহ মোট শূন্যপদ ৩০টি। মোট অন্তত ৬০ শতাংশ নম্বর বা সমতুল গ্রেড নিয়ে এআইসিটিই অনুমোদিত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করা সিভিলের ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। অথবা ৬০ শতাংশ নম্বর বা সমতুল গ্রেড নিয় এএমআইই (৩১-৫-২০১৩ পর্যন্ত এনরোলমেন্ট) হতে হবে। সংশ্লিষ্ট গেট পেপার হল – সিভিল ইঞ্জিনিয়ারিং (কোড: সিই)।

ট্রেনি ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) (ই২): ১টি ব্যাকলগ-সহ মোট শূন্যপদ ২১টি। মোট অন্তত ৬০ শতাংশ নম্বর বা সমতুল গ্রেড নিয়ে এআইসিটিই অনুমোদিত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করা মেকানিক্যাল ডিসিপ্লিন (মেকানিক্যাল/ প্রোডাকশন/ থার্মাল/ মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন) -এর ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। অথবা ৬০ শতাংশ নম্বর বা সমতুল গ্রেড নিয় এএমআইই (৩১-৫-২০১৩ পর্যন্ত এনরোলমেন্ট) হতে হবে। সংশ্লিষ্ট গেট পেপার হল – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (কোড: এমই)।

ট্রেনি অফিসার (এইচআর) (ই২): মোট শূন্যপদ ৫টি। এআইসিটিই অনুমোদিত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে হিউম্যান রিসোর্স/ হিউম্যান পসোর্স ম্যানেজমেন্ট/ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড লেবার রিলেশন্স/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স/ পার্সোনেল ম্যানেজমেন্ট/ পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স অ্যান্ড পার্সোনেল ম্যানেজমেন্ট -এর একটিতে স্পেশ্যালাইজেশন-সহ রেগুলারে ২ বছরের পুরো সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম পাশ হতে হবে।
অথবা এআইসিটিই অনুমোদিত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্সে স্পেশ্যালাইজেশন-সহ সোশ্যাল ওয়ার্ক -এর রেগুলারে ২ বছরের পুরো সময়ের মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
অথবা আইসিটিই অনুমোদিত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে হিউম্যান রিসোর্স অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টস -এর রেগুলারে ২ বছরের পুরো সময়ের মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
অথবা আইসিটিই অনুমোদিত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে মেজর সাবজেক্ট হিসেবে হিউম্যান রিসোর্সে স্পেশ্যালাইজেশন-সহ এমবিএ পাশ হতে হবে। প্রার্থীকে মাস্টার্স ডিগ্রি বা পিজি ডিপ্লােমা/ প্রোগ্রামে অন্তত ৬০ শতাংশ নম্বর বা সমতুল গ্রেড পেয়ে থাকতে হবে।
সংশ্লিষ্ট ইউজিসি নেট-জুন ২০২০ পেপারগুলি হল – লেবার ওয়েলফেয়ার/ পার্সোনেল ম্যানেজমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স/ লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার/ হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (কোড ৫৫)।

ট্রেনি অফিসার (ল) (ই২): মোট শূন্যপদ ৮টি। বার কাউন্সিল অব ইন্ডিয়া অনুমোদিত ভারতীয় বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে অন্তত ৬০ শতাংশ নম্বর বা সমতুল গ্রেড পেয়ে রেগুলারে আইনের (প্রোফেশনাল) (৩ বছরের এলএলবি অথবা ৫ বছরের ইন্টগ্রেটেড কোর্স) পুরো সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ল্যাট-২০২০ পেপার হল – (এলএলএম/ পিজি কোর্সের ক্ষেত্রে প্রযোজ্য) ক্ল্যাট (সিএলএটি) ২০২০ পরীক্ষা।

ট্রেনি অফিসার (ফিনান্স) (ই২): ১৫টি ব্যাকলগ-সহ মোট শূন্যপদ ২২টি। গ্র্যাজুয়েট সঙ্গে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া/ আইসিডব্লুএ থেকে সিএ অথবা আইসিএআই থেকে সিএমএ পাশ হতে হবে। সিএ/ সিএমএ বৈধ স্কোর থাকলে তবেই আবেদন করবেন। এই পদের জন্য সিএ/ সিএমএ বৈধ স্কোর ধারী ও এনএইচপিসি রেজিস্টার্ড প্রার্থীদের থেকে বাছাই হবে।

ওপরের সব পদের ক্ষেত্রেই ১-১০-২০২০তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে এবং মাইনে ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা।

গেট ২০২০ রেজিস্টার্ড (বৈধ গেট রেজিস্ট্রশন নম্বর আছে এমন) প্রার্থীরা অনলাইনে রেজিস্ট্রশন করবেন http://www.nhpcindia.com/career.htm ওয়েবসাইটের মাধ্যমে, ২৯ অগস্ট থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং NH/Rectt. /01/2020. আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment