বক্সিং প্রতিযোগিতার ফাইনালে জারিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী তুরস্কের বুসেনাজ কাকিরোগ্লুকে পরাজিত করে স্ত্রানজা বক্সিং প্রতিযোগিতার ফাইনালে ভারতীয় মহিলা বক্সার নিখাত জারিন। ম্যাচের ফলাফল ৪-১। জয়ের পর ভারতীয় বক্সার তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, টোকিও অলিম্পিক্সে রুপোজয়ীকে হারালাম। এটা আমার বক্সিং জীবনের এক দারুণ মুহূর্ত। যে-কোনও মূল্যে আমি সোনা জিততে চাই।

