Nitish KumarOthers 

বিহারের কুর্সিতে ফের নীতীশ

বিহারে নতুন সরকারের শপথগ্রহন অনুষ্ঠান। দশমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশ কুমারের। রাজ্যপাল আরিফ মহম্মদ খানের হাতে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন। ফের মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন তিনি। জেডিইউ–র সুপ্রিমো হিসেবে নির্বাচিত করা হয় আগেই। বিহার বিধানসভায় এনডিএ–র নেতা হিসেবেও তিনি মনোনীত। পুরনো সরকার ভেঙে নতুন এনডিএ সরকার গঠন হল।

পাটনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বেলা সাড়ে ১১টায় পাটনার গান্ধী ময়দানে নীতীশ কুমারকে শপথবাক্য পাঠ করালেন বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব। নীতীশ ছাড়াও মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন ২৫ জন বিধায়ক। শপথগ্রহণ করলেন পূর্বতন মন্ত্রিসভায় নীতীশের দুই ডেপুটি, বিজেপির বিজয় সিনহা ও সম্রাট চৌধুরী ।

শপথগ্রহণ মঞ্চে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু, এলজেপি (আর) নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হাম)-র নেতা জিতনরাম মাঝি। উপস্থিত ছিলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত প্রমুখরা।

Related posts

Leave a Comment