৯৩ অ্যাকাউন্ট্যান্ট, ওভারসিয়ার, আমিন, কেমিস্ট নিচ্ছে নর্দার্ন কোলফিল্ডস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাকাউন্ট্যান্ট, ওভারসিয়ার, আমিন এবং জুনিয়র কেমিস্টের পদে ৯৩ জনকে নিচ্ছে নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড। নিয়োগ হবে অ্যাকাউন্ট্যান্ট/ কস্ট অ্যাকাউন্ট্যান্ট টেক গ্রেড-ওয়ান, ওভারসিয়ার গ্রেড-সি, আমিন গ্রড-ডি এবং জুনিয়র কেমিস্ট টি অ্যান্ড এল গ্রেড-ডি রেগুলার পদে। সব পদের ক্ষেত্রেই প্রথমে ১ বছরের প্রবেশন। সফল প্রবেশন শেষে নিয়োগ।
এই শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পূর্বে প্রকাশিত হয়েছিল। বর্তমানে তা রি-ওপেন করা হয়েছে।
অ্যাকাউন্ট্যান্ট/ কস্ট অ্যাকাউন্ট্যান্ট টেক গ্রেড-ওয়ান: মোট শূন্যপদ ৪১টি (অসং ১৭, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ১৫, আর্থিকভাবে দুর্বল ৪ এবং এসবের মধ্যে থেকে শ্রবণ প্রতিবন্ধী ১)। মাধ্যমিক/ সমতুল পাশ এবং আইসিডব্লুএ বা সিএ পরীক্ষার ইন্টামিডিয়েট পাশ হতে হবে। নিয়োগ হলে বেসিক ৩৭,০৬৩.৪১ টাকা।
ওভারসিয়ার গ্রেড-সি: মোট শূন্যপদ ৩৫টি (অসং ১৫, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৭, ওবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ৩ এবং এসবের মধ্যে থেকে লোকোমোটর প্রতিবন্ধী ১)। মাধ্যমিক/ সমতুল পাশ এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারী হতে হবে। নিয়োগ হলে বেসিক ৩১,৮৫২.৫৬ টাকা।
আমিন গ্রড-ডি: মোট শূন্যপদ ১০টি (অসং ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে দুর্বল ১)। মাধ্যমিক/ সমতুল পাশ এবং আমনত এক্সামিনেশন সার্টিফিকেট বা আইটিআই থেকে সার্ভেয়রশিপ সার্টিফিকেট বা সার্ভেয়রশিপের অন্য কোনও সমতুল সার্টিফিকেট থাকতে হবে এবং আমিন হিসেবে রাজ্য সরকার বা যে কোনও স্থানীয় প্রতিষ্ঠানে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগ হলে বেসিক ২৯,৪৬০.৩০ টাকা।
জুনিয়র কেমিস্ট টি অ্যান্ড সি গ্রেড-ডি: মোট শূন্যপদ ৭টি (অসং ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ১)। মাধ্যমিক/ সমতুল পাশ এবং কেমিস্ট্রি-সহ বিজ্ঞান শাখার গ্র্যাজুয়েট হতে হবে। নিয়োগ হলে বেসিক ২৯,৪৬০.৩০ টাকা।
ওপরে বলা সব পদেই উচ্চতর শিক্ষগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন।
২৩-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তফশিলির ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং এসবের শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রত্যেক পদের জন্য আলাদা করে লিখিত পরীক্ষা হবে। ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে দুটি পার্ট। ৭০ নম্বরের পার্টে থাকবে টেকনিক্যাল প্রশ্ন এবং ৩০ নম্বরের পার্টে থাকবে জেনারেল প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ৯০ মিনিট। প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের। অ্যাডমিট কার্ড/ কললেটার ইস্যু করা হবে এনসিএল -এর ওয়েবসাইটের মাধ্যমে। ডাউনলোড করে নিতে হবে। পরীক্ষায় সফল হতে অসংরক্ষিত এবং আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের অন্তত ৫০ নম্বর। বাকিদের অন্তত ৪০ নম্বর। পরীক্ষার ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। তফশিলি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন প্রতিবন্ধী এবং বিভাগীয় কর্মীদের এই ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন যে কোনও একটি পদে, অনলাইনে http://www.nclcil.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে। প্রথম ধাপে রেজিস্ট্রেশন, দ্বিতীয় ধাপে ফি পেমেন্ট, তৃতীয় ধাপে অনলাইন দরখাস্ত পূরণ এবং চতুর্থ ধাপে দরখাস্ত সাবমিট করতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।
রি-ওপেন নোটিশ পেতে ক্লিক করুন: এখানে
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

