doctorOthers 

নর্দান রেলওয়েতে ৩২ ডাক্তার নিচ্ছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিনিয়র রেসিডেন্ট পদে ৩২ জনকে নিচ্ছে নর্দান রেলওয়ের সেন্ট্রাল হাসপাতালে। নিয়োগ হবে অ্যানেস্থেসিয়া, ইএনটি, মাইক্রোবায়োলোজি, পেডিয়াট্রিক্স সহ বিভিন্ন স্পেশ্যালাইজেশনে।

অ্যানেস্থেসিয়া: শূন্যপদ ২টি। ইএনটি: শূন্যপদ ২টি। জেনারেল মেডিসিন: শূন্যপদ ১২টি। জেনারেল সার্জারি: শূন্যপদ ৫টি। মাইক্রোবায়োলোজি: শূন্যপদ ১টি। অবস্ট্রেট্রিক্স অ্যান্ড গায়নো: শূন্যপদ ২টি। অঙ্কোলজি: শূন্যপদ ১টি। অপথ্যালমোলজি: শূন্যপদ ১টি। অর্থোপেডিক্স: শূন্যপদ ১টি। প্যাথলজি: শূন্যপদ ২টি। পেডিয়াট্রিক্স: শূন্যপদ ১টি। রেডিওলোজি: শূন্যপদ ২টি।

মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া/ ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন থেকে সংশ্লিষ্ট স্পেশ্যালিটিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সিনিয়র অঙ্কোলজির ক্ষেত্রে– অঙ্কোলজি/ অঙ্কো-সার্জারির ডিএম বা ডিএনবি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন অথবা সার্জারির এমএস/ ডিএনবি ডিগ্রিধারীরা অঙ্কোলজির ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদনের যোগ্য। প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখের পূর্বে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমার চুক্তি সম্পূর্ণ করে থাকতে হবে। তবে সংশ্লিষ্ট স্পেশ্যালিটিতে প্রার্থী না পাওয়া গেলে এমবিবিএস পাশের পর যাঁদের ৩ বছরের অভিজ্ঞতা আছে তাঁরাও আবেদন করতে পারেন। যারমধ্যে অন্তত ১ বছর জুনিয়র রেসিডেন্ট হিসেবে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া/ দিল্লি মেডিক্যাল কাউন্সিল/ স্টেট মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে। তবে যাঁদের দিল্লি মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত নেই তাঁরা নির্বাচিত হলে নিয়োগের পূর্বে নাম নথিভুক্ত করে নেবেন। নিয়োগের সময় ওই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দাখিল করতে হবে।

বয়স হতে হবে ১৫-১-২০২১ তারিখের হিসেবে ৩৭ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ৬৭,৭০০ – ২,০৮,৭০০ টাকা।

প্রার্থীবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে অ্যানেস্থেসিয়া/ ইএনটি/ জেনারেল মেডিসিন/ জেনারেল সার্জারি/ মাইক্রোবায়োলোজি/ অবস্ট্রেট্রিক্স অ্যান্ড গায়নো পদের ক্ষেত্রে ২৮ জানুয়ারি এবং অঙ্কোলজি/ অপথ্যালমোলজি/ অর্থোপেডিক্স/ প্যাথলজি/ পেডিয়াট্রিক্স/ রেডিওলোজি পদের ক্ষেত্রে ২৯ জানুয়ারিতে। ইন্টারভিউ হবে সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://nr.indianrailways.gov.in ওয়েবসাইটে। একটি সাদা কাগজে বয়ানের প্রিন্ট নিয়ে নেবেন। এই নির্দিষ্ট জায়গায় ১ কপি স্বপ্রত্যয়িত পাসপোর্ট মাপের ছবি সেঁটে দেবেন। সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স। এছাড়া ওইসব প্রমাণপত্রের মূলগুলিও সঙ্গে নেবেন। এগুলি সহ ওপরে বলা তারিখ ও সময়ে ইন্টাভিউয়ের জন্য উপস্থিত হবেন এই ঠিকানায়: Auditorium, 1st Floor, Academic Block, Northern Railway, Central Hospital, New Delhi. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: NRCH/SR/2021/001. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

দরখাস্তের বয়ান ও পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment