ম্যাচ গড়াপেটায় দোষী প্রমাণিত নুয়ান জয়সা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ম্যাচ গড়াপেটায় দোষী প্রমাণিত হলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার নুয়ান জয়সা। সূত্রের খবর,২ বছর আগে তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে। এরপর আইসিসির দুর্নীতি দমন বিধির ৩ ধারায় জয়সাকে দোষী সাব্যস্ত করে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে,আরব আমিরশাহিতে এক টুর্নামেন্টে গড়াপেটার অভিযোগ ওঠেছিল।ওই সময় জয়সা বোলিং কোচের দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ উঠতেই নির্বাসিত করা হয়। আইসিসি জয়সার শাস্তির কথা জানাবে এবার।

