WorkshopOthers 

১২ ঘন্টার অফিস নিয়ে দ্রুত অর্ডিন্যান্স আনছে কেন্দ্র

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন উঠলেই ১২ ঘন্টার অফিস। সূত্রের খবর, কাজের সময় দিনে ৮ থেকে বাড়িয়ে ১২ ঘন্টা করে দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারগুলির হাতে তুলে দিতে দ্রুত অর্ডিন্যান্স আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, লকডাউনের পর কারখানা খুললে এই বর্ধিত “ওয়ার্কিং আওয়ার” কার্যকর হতে পারে। তবে কাজের সময় বাড়লে সেই অনুপাতে পারিশ্রমিক বাড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়। মূলত শ্রমিকের অভাবের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে কেন্দ্র। উল্লেখ্য, বিপর্যস্ত পরিস্থিতিতে অনেক শ্রমিকই ভিনরাজ্যে নিজেদের বাড়ি ফিরে গিয়েছেন। এমত পরিস্থিতিতে লকডাউন উঠে গেলেই যে শ্রমিকরা কাজে যোগ দিতে পারবেন, তার কোনও নিশ্চয়তাও নেই। আবার লকডাউন উঠে গেলেও সামাজিক দূরত্বের বিধিনিষেধ থাকার সম্ভাবনাও থাকছে। এরফলে কম শ্রমিক নিয়েই কাজ চালাতে হবে কারখানাগুলিতে। এই অবস্থায় পণ্যের চাহিদা পূরণ করতে হলে কাজের সময় বাড়াতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।

Related posts

Leave a Comment