প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজ প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজ (৮০)। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সরকারের আমলে সড়ক পরিবহণ ও শ্রম মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেসের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তাঁর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের বিশিষ্টরা। কংগ্রেস দলের পক্ষ থেকেও শোকজ্ঞাপন করা হয়েছে। এই নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি-সহ বিশিষ্ট কংগ্রেস নেতারা। রাজ্যসভার সদস্য অস্কার ফার্নান্ডেজের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

