Pablo NerudaHealth Lifestyle 

পাবলো নেরুদা-র জন্মদিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন পাবলো নেরুদা। ১৯০৮ সালের ১২ জুলাই পারলাল শহরে তাঁর জন্ম। যার আসল নাম হল রিকার্দো এলিসের নেফতালি রেইয়েস বাসোয়ালতো। তিনি ছিলেন একজন চিলীয় কবি-কূটনীতিক ও রাজনীতিবিদ। মাত্র ১৩ বছর বয়সেই কবি হিসেবে পরিচিতি লাভ করেন পাবলো নেরুদা। চিলির জাতীয় কবি বলে বিবেচনা করা হত তাঁকে। পরাবাস্তববাদী কবিতা, ঐতিহাসিক মহাকাব্য, প্রকাশ্য রাজনৈতিক ইশতেহার, গদ্য আত্মজীবনী এবং ভালোবাসার কবিতা সহ বিভিন্ন ধরণের কবিতা লিখতে শুরু করেন তিনি। তাঁর সৃষ্টিকর্মগুলো বিশ্বব্যাপী জনপ্রিয় এবং প্রভাব বিস্তারকারী। কলম্বীয় ঔপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস একদা তাকে “২০শ শতাব্দীর যে কোন ভাষার সেরা কবি” বলে অভিহিত করেছিলেন।

Related posts

Leave a Comment