তেল দিয়ে করে দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছে, যাবতীয় নিন্দুকদের এক হাত নিলেন সৌমিতৃষা!
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর নায়িকা সৌমিতৃষা কুণ্ডু এবার বড় পর্দায় অভিষেক করতে চলেছেন। দেব অভিনীত ‘প্রধান’ ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে তাঁকে। সিরিয়াল শেষ হওয়ার পরই সোজা দেবের নায়িকা হয়ে ওঠায় নেটিজেনদের একের পর এক ট্রোলের শিকার হয়েছেন সৌমিতৃষা। ভাগ্যের দোহাই তো কখনও স্বজনপোষণ, সৌমিতৃষার দিকে আঙুল তুলেছেন নেটিজেনেরা। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন…

