ঢাকায় ত্রিদেশীয় দৃষ্টিহীন ক্রিকেট ফাইনাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঢাকায় ত্রিদেশীয় দৃষ্টিহীন ক্রিকেটের ফাইনালে পাকিস্তান ৬২ রানে পরাজিত করল ভারতকে। উল্লেখ করা যায়, প্রথমে ব্যাটিং করে পাক দলের রান দাঁড়ায় ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৪। অধিনায়ক নিসার আলি ৬৯ রানে অপরাজিত ছিলেন। এর প্রত্যুত্তরে ভারতের রান দাঁড়ায় ৭ উইকেটে ১১২। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেছেন সুনীল রমেশ। এছাড়া পঙ্কজ ভুঁয়ে ২৩ রান করেছেন।

