দক্ষিণ পূর্ব রেলের পার্সেল পরিষেবা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দক্ষিণ-পূর্ব রেল লকডাউন পর্বে এখনও ৭৮৮টি পার্সেল এক্সপ্রেস চালিয়েছে বলে জানা যায়।ওই রেল সূত্রে খবর, বিভিন্ন ধরণের নিত্যপ্রয়োজনীয় জিনিস, খাদ্যসামগ্রী, ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম, মাস্ক, গ্লাভস,ফল,ডিম্, মাছ,শাক সবজি,সুতির জিনিসপত্র, প্লাস্টিকের প্যাকেট ইত্যাদি সরবরাহ করা হয়েছে।২এপ্রিল থেকে ১২মে পর্যন্ত এই পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে।এক প্রেস বিজ্ঞপ্তিতে দক্ষিণ-পূর্ব রেল এই তথ্য তুলে ধরেছে। এই সময়কালে মোট ১০ হাজার ৯৪০ টন সামগ্রী বহণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ওই রেল। মোট প্যাকেট হয় ৪ লক্ষ ৫৩হাজার ২৭৮টি।

