Pavel Gulati-1Others 

‘গুডবাই’ ছবির শ্যুটিং শুরু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ‘গুডবাই’ ছবির শ্যুটিং শুরু বিকাশ বহেলের। এক্ষেত্রে জানা গিয়েছে, এই ছবিতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্ত ও রশ্মিকা মন্দানা। নতুন সংযোজন পাভেল গুলাটি। এই অভিনেতাকে ছবিতে দেখা যাবে অমিতাভের ছেলের চরিত্রে। এ বিষয়ে আরও জানা যায়, এই নিয়ে দ্বিতীয়বার অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন পাভেল। উল্লেখ করা যায়, ইতিপূর্বে টেলিভিশন সিরিজ ‘যুদ্ধ’-তে অমিতাভের সঙ্গে কাজ করেছেন অভিনেতা পাভেল গুলাটি।

Related posts

Leave a Comment