ডিজিটাল ২০২১ সালের জাতীয় জনগণনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডিজিটাল জনগণনা। সূত্রের খবর, ২০২১ সালের জাতীয় জনগণনা দেশের প্রথম ডিজিটাল জনগণনা হতে চলেছে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। সংসদের অধিবেশনে এ বিষয়ে তিনি জানিয়েছেন, করোনা আবহের পরিস্থিতিতে কর্মীদের ঘুরে ঘুরে তথ্য সংগ্রহের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, ডিজিটাল পদ্ধতিতে দেশের নাগরিকেরা নিজেরাই প্রয়োজনীয় প্রশ্নোত্তরের ফর্ম ভর্তি করে জমা দিতে পারবেন।

