পাই (π=৩.১৪প্রায় ) দিবস উদযাপন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পাই দিবস ও আপাত পাই দিবস গাণিতিক ধ্রুবক পাই π-এর উদ্দেশ্যে উদযাপন করা হয়। পাই-এর মান প্রায় ৩.১৪ বলে প্রতি বছর ১৪ মার্চ অর্থাৎ ৩/১৪ তারিখ পাই দিবস হিসাবে পালিত হয়। তবে আপাত পাই দিবস নানা দিনে পালিত হয়ে থাকে।
পাই দিবস কখনও কখনও ১৪ মার্চ দুপুর ১টা ৫৯ মিনিটে উদযাপন করা হয়। আজকের দিনে দুপুর ১টা ৫৯ মিনিটকে পাই মিনিট নামে আখ্যায়িত করা হয়ে থাকে। দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ড বলা হয়। পাই সেকেন্ডে পাই দিবস পালনের মধ্য দিয়ে পাইয়ের মানের (৩.১৪১৫৯২৬) কাছাকাছি সময়ে দিবসটি উদযাপন করা সম্ভব হয়।
সুখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের জন্মদিন আজই । এই দিনে মৃত্যুবরণ করেন আরেক বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিভেন হকিং।
আপাত পাই দিবস বিভিন্ন দিবসে উদযাপিত হয়ে থাকে। ২২-এ জুলাই (২২/৭) তারিখটি এদের মধ্যে সবচেয়ে পরিচিত। এছাড়াও ১০-ই নভেম্বর, যা কিনা বছরের ৩১৪-তম দিন (অভিবর্ষ বা লিপ ইয়ারের ক্ষেত্রে ৯-ই নভেম্বর) আপাত পাই দিবস হিসেবে উদযাপিত হয়। কোথাও কোথাও ২১ডিসেম্বর (বছরের ৩৫৫-তম দিন) এবং লিপ ইয়ারের ক্ষেত্রে ২০ ডিসেম্বর দুপুর ১:১৩ মিনিটে চৈনিক পাই ভগ্নাংশের (৩৫৫/১১৩) সাথে মিল রেখে আপাত পাই দিবস উদযাপন করা হয়।
১৯৮৮ সালে প্রথমবারের মতো পাই দিবস পালিত হয় সানফ্রানসিসকোর একটি বিজ্ঞান জাদুঘরে। জাদুঘরের বৃত্তাকার স্থানে এর কর্মচারী ও দর্শনার্থীরা মিলে কেক (পাই) খেয়ে দিনটি উদযাপন করেন। ঐ জাদুঘরের কর্মকর্তা ল্যারি শ এই দিবস উদযাপনের উদ্যোক্তা বলে তাকে “পাই-এর রাজপুত্র” বলে অভিহিত করা হয় তাকে।
ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি অনেক সময় তাদের নতুন শিক্ষার্থীদের গ্রহণপত্র পাই দিবসে ডাকে দিয়ে থাকে।
সংগৃহিত

