Plastic-1Others 

দেশকে প্লাস্টিক-বর্জ্য মুক্ত করার ডাক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্লাস্টিক মুক্তিতে অভিযান। সূত্রের খবর, দেশকে প্লাস্টিক-বর্জ্য মুক্ত করার ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি ও মোহনদাস কর্মচন্দ গান্ধির ১৫২-তম জন্মদিন উপলক্ষ্যে আজ ১ অক্টোবর থেকে ১ মাস ধরে এই ব্যাপারে প্রচার অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে। দেশ জুড়ে প্লাস্টিক বর্জ্য নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এ প্রসঙ্গে জানিয়েছেন, এই প্রকল্পের নাম ‘পরিষ্কার ভারত প্রচার’। আজ ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। এই কাজে যোগদানের জন্য বিভিন্ন ক্লাব, সংগঠন, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Related posts

Leave a Comment