কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিশোর কবি হিসেবে বাংলা সাহিত্যে মান্যতা পেয়েছেন তিনি। ৮-৯ বছর বয়স থেকেই সুকান্ত লেখালেখি শুরু করেন। পাশাপাশি ছোটবেলা থেকেই সুকান্ত সাম্যবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশের মম্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন ও সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন। এরপর ১৯৪৪ সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। সেই বছর ”আকাল” নামক একটি সংকলনগ্রন্থ তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল- ”ছাড়পত্র”, ”আগামী”, ”রবীন্দ্রনাথের প্রতি”, ”চারাগাছ”, ”সিঁড়ি”, ”কলম”, ”ঠিকানা”, ”কাশ্মীর”, ”রানার”, ”ফসলের ডাক”, ”কৃষকের গান” ও ”দিন বদলের পালা” প্রভৃতি।

