পোল্যান্ডে যুব বিশ্ব বক্সিংয়ে দাপট ভারতের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পোল্যান্ডে চলতি যুব বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় দাপট ভারতের। সূত্রের খবর, মোট ৭ বক্সার সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। উল্লেখ করা যায়, ৫১ কেজি বিভাগে বেবিরোজিসেনা চানু সেমিফাইনালে গেলেন। এছাড়া শেষ চারে উঠলেন অরুন্ধতী চৌধুরি (৬৯ কেজি), সানামাচা চানু (৭৫ কেজি) ও অঙ্কিত নারওয়াল (৬৪ কেজি)। ২০ সদস্য বিশিষ্ট দল অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায়। এখনও পর্যন্ত নিশ্চিত হয়ে গিয়েছে ১১টি পদক।

