দূষণহীন দীপাবলি-ছটপুজোর আবেদন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে সব ধরনের বাজি নিষিদ্ধ করেছে। এবার একই আবেদন নিয়ে সরব বিশিষ্ট ব্যক্তিরা। সূত্রের খবর, আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটির উদ্যোগে একটি আবেদনে জানানো হয়েছে, করোনা আবহে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে মানুষের ফুসফুস। এই অবস্থায় বাজির ধোঁয়া তা বাড়িয়ে তুলতে পারে। এই আশঙ্কায় এবার হোক দূষণহীন দীপাবলি ও ছটপুজো, এমনটাই আর্জি জানানো হয়েছে। জানা যায়, বিশিষ্ট চিকিৎসক, অধ্যাপক, অভিনেতা ও ক্রীড়াবিদেরা সামিল রয়েছেন এই প্রচেষ্টায়।

