Kashful ChieldOthers 

গরিব শিশুদের মুখে-হাসি ফোটাতে এক অভিনব উদ্যোগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গরিব শিশুদের পুজোর বস্ত্র দিতে ২ দিনের জন্য ১ টাকার শপিং মল। দুর্গাপুজোর আমেজে নতুন জামা-কাপড়ের জন্য কচিকাঁচাদের মন উদাস হয়ে পড়ে। এবার করোনা আবহ। পরিস্থিতি ভিন্ন। তবুও প্রাণের উৎসবে বিভিন্ন বস্ত্রবিপণিতে ভিড় জমাচ্ছে বাঙালি। অন্যদিকে বর্তমান সময়ে প্রান্তিক মানুষেরা কচি-কাঁচাদের পেট ভরাতেই হিমশিম খাচ্ছেন। পুজোর নতুন জামা-কাপড় কেনা হয়ে উঠেছে বিলাসিতা ওই মানুষগুলির কাছে। ছোটদের মুখে-হাসি ফোটানোর জন্য একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে মধ্যমগ্রামের একটি ফেসবুক গ্রুপের সদস্যরা।

স্থানীয় সূত্রের খবর, মধ্যমগ্রামে ২ দিনের জন্য এক টাকার শপিং মল-এর সূচনা করেছে তাঁরা। জানা গিয়েছে, অভিভাবকদের সঙ্গে এসে কচি-কাঁচারা মাত্র ১ টাকায় পছন্দের জামা-কাপড় কিনতে পারবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের একদল যুবক ‘মধ্যমগ্রাম আমার-তোমার’ নামের একটি ফেসবুক গ্রুপ তৈরি করেছে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক কাজে তাঁরা নিয়োজিত। ইতিমধ্যে ওই যুবকদের ‘মেডিসিন ড্রপ বক্স’ জনপ্রিয় হয়েছে। অব্যবহৃত ওষুধে প্রত্যেক সপ্তাহে ভরে উঠছে ওইসব ড্রপ বক্স। এক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে দুঃস্থ মানুষের হাতে চিকিৎসকের মাধ্যমে কয়েক হাজার টাকার ওষুধ তুলে দেওয়া হচ্ছে। এবার দুর্গাপুজোয় ফেসবুক গ্রুপের বন্ধুরা দুঃস্থ পরিবারের বাচ্চাদের হাতে নতুন জামা-কাপড় তুলে দিতে উদ্যোগী হয়েছে।

Related posts

Leave a Comment