Ports-1Others 

মন্ত্রকের নির্দেশে বন্দরগুলিতে সর্বোচ্চ অগ্রাধিকার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মন্ত্রকের বিশেষ নির্দেশ। সূত্রের খবর, জীবনদায়ী ওষুধ ও অক্সিজেন সরবরাহের যন্ত্রপাতি-সহ করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যবহৃত যাবতীয় আমদানি পণ্য যাতে বন্দরগুলিতে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে ছাড় পায়, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, তার জন্য শুল্ক দফতরকে বিশেষ নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রক। উল্লেখ করা যায়, পরোক্ষ কর পর্ষদ বা সিবিআইসি- এর জন্য শুল্ক আধিকারিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তৎপরতার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এক নোডাল অফিসারকে।

Related posts

Leave a Comment