Pravrajika Ajayaprana MatajiBreaking News Others 

প্রব্রাজিকা অজয়প্রাণা মাতাজির প্রয়াণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রব্রাজিকা অজয়প্রাণা মাতাজি (৯৩) প্রয়াত। শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। তিরুবনন্তপুরমে থাকতেন মাতাজি। সূত্রের খবর, গত ১১ মে রক্তচাপ কমে যাওয়ায় তাঁকে সেখানকার রামকৃষ্ণ আশ্রম হাসপাতালে ভর্তি করানো হয়। কিডনি বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ১৯৫২ সালে অজয়প্রাণা মাতাজি প্রথমে ত্রিশূর রামকৃষ্ণ মিশনের স্কুলে শিক্ষিকা হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। এরপর ১৯৬১ সালে শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রথম প্রেসিডেন্ট প্রব্রাজিকা ভারতীপ্রাণার কাছে সন্ন্যাস নিয়ে ত্রিশূর সারদা মঠের স্কুলে কাজ শুরু করেছিলেন। ১৯৭৩ সালে তিরুবনন্তপুরমে সারদা মিশনের দায়িত্ব পান তিনি। আবার ১৯৮২ সালে সিডনিতে নতুন আশ্রমের দায়িত্বভার নিয়েছিলেন। ২০১১ সালে ভারতে ফিরে ত্রিশূরে সারদা মঠের প্রেসিডেন্ট হয়েছিলেন প্রব্রাজিকা অজয়প্রাণা। ২০১৭ সালে তিনি সঙ্ঘের ভাইস প্রেসিডেন্ট হন। প্রব্রাজিকা অজয়প্রাণা লেখায় ও বাগ্মিতায় অত্যন্ত দক্ষ ছিলেন। ভক্তদের দর্শনের পর ত্রিশূরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। প্রব্রাজিকা অজয়প্রাণা মাতাজির মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন অনেকেই।

Related posts

Leave a Comment