বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম,পূর্ব ও পশ্চিম মে দিনীপুর,নদীয়া মুর্শিদাবাদ প্রভৃতি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাগুলির দু-একটি স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে।আবার এই সব জেলাগুলির কয়েকটি অংশে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।কয়েকটি জায়গায় ঝড়ের ইঙ্গিতও দিচ্ছে হাওয়া অফিস।

