দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত প্রিন্স ফিলিপ। বাকিংহাম প্রাসাদের সদর দরজার বাইরে নোটিস টাঙানো হয়েছিল। রাজপরিবারের পক্ষ থেকে নানা সমাচার জানানোর এই রীতি রীতি-রেওয়াজ অনেক কালের। ৭৩ বছরের জীবনসঙ্গী আজ আর নেই। স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর কথা ঘোষণা করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।
উইনসর প্রাসাদে প্রয়াত হলেন প্রিন্স ফিলিপ (৯৯)। এ বছর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। উল্লেখ করা যায়, লন্ডনের সেন্ট বার্থোলোমিউ হাসপাতালে সফল অস্ত্রোপচার হয়েছিল। বাড়িও ফিরেছিলেন তিনি। আশ্বস্ত হয়েছিলেন ব্রিটেনবাসী। এরপর প্রিন্স ফিলিপের মৃত্যুর খবর প্রকাশ পায়। সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন উইনসর কাসেলের বাইরে। ড্যাফোডিল, টিউলিপ, গোলাপ আর লিলির গুচ্ছে শ্রদ্ধা ও ভালবাসা জানানো হয় তাঁকে। করোনা আবহের কথা ভাবনা-চিন্তায় রেখে ব্রিটেনবাসীকে ভিড় না জমানোর আর্জি জানিয়েছে প্রশাসন। প্রিন্স ফিলিপকে শ্রদ্ধা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রীও।

