দুবাই প্যারা ব্যাডমিন্টনে সেমিফাইনালে প্রমোদ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেষ চারে প্রমোদ। সূত্রের খবর, দুবাই প্যারা ব্যাডমিন্টনে সেমিফাইনালে গেলেন বিশ্বের এক নম্বর তারকা ভারতের প্রমোদ ভগৎ। তাঁর সঙ্গে শেষ চারে পৌঁছলেন ভারতের সুকান্ত কদম। উল্লেখ করা যায়, প্রমোদ ২১-১৬ ও ২১-১৩ ফলাফলে পরাজিত করলেন ইন্দোনেশিয়ার উকুন রুকায়েন্দিকে। এক্ষেত্রে আরও জানা যায়, সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ মুহম্মদ আব্দুল মালিক। আবার অন্য ম্যাচে সুকান্ত কদম জয়ী হয়েছেন ২১-১৭ ও ২১-৮ ফলাফলে। মহম্মদ জাইনুদিনকে তিনি পরাজিত করেছেন।

