৫৩৫ স্পেশ্যালিস্ট অফিসার নিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্পেশ্যালিস্ট অফিসার পদে ৫৩৫ জনকে নিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। নিয়োগ হবে ম্যানেজার (রিস্ক/ ক্রেডিট/ ট্রেজারি/ ল/ আর্কিটেক্ট/ সিভিল/ ইকনমিক/ এইচ আর) এবং সিনিয়র ম্যানেজার (রিস্ক/ ক্রেডিট) পদে।
ম্যানেজার (রিস্ক): শূন্যপদ ১৬০টি, ম্যানেজার (ক্রেডিট): শূন্যপদ ২০০টি, ম্যানেজার (ট্রেজারি): শূন্যপদ ৩০টি, ম্যানেজার (ল): শূন্যপদ ২৫টি, ম্যানেজার (আর্কিটেক্ট): শূন্যপদ ২টি, ম্যানেজার (সিভিল): শূন্যপদ ৮টি, ম্যানেজার (ইকনমিক): শূন্যপদ ১০টি, ম্যানেজার (এইচ আর): শূন্যপদ ১০টি, সিনিয়র ম্যানেজার ক্রেডিট: শূন্যপদ ৪০টি, সিনিয়র ম্যানেজার ক্রেডিট: শূন্যপদ ৫০টি। সংরক্ষিত শ্রেণি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ আছে। সংরক্ষণের বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে।
শিক্ষাগত যোগ্যতা:- ভারতীয় প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ের ব্যাচেলর বা মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমাধারী বা বি ই/ বি টেক ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। সঙ্গে ১/ ২/ ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যাতার বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে।
১-৭-২০২০ তারিখের হিসেবে ম্যানেজার পদের ক্ষেত্রে বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে এবং সিনিয়র ম্যানেজার পদের ক্ষেত্রে বয়স ২৫ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
ম্যানেজার পদের মাইনে ৩১,৭০৫ – ৪৫,৯৫০টাকা। সিনিয়র ম্যানেজার পদের মাইনে ৪২,০২০ – ৫১,৪৯০ টাকা।
প্রার্থিবাছাই হবে অনলাইন টেস্ট এবং/ অথবা ইন্টারভিউের মাধ্যমে। ২০০ নম্বরের অনলাইন টেস্টে থাকবে রিজনিং, ইংলিশ ল্যাঙ্গোয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড এবং পদ-সংশ্লিষ্ট পেশাদার জ্ঞানের ২০০টি প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে প্রশ্নের জন্য বরাদ্দ নম্বরের ০.২৫ নম্বর। ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ ৩৫ নম্বর। সফল হতে অন্তত এর ৪০ শতাংশ নম্বর পেতে হবে। পার্সোনাল ইন্টারভিউয়ের সময় সঙ্গে নিতে হবে- ইন্টারভিউয়ের কললেটার, অনলাইন আবেদনের প্রিন্টআউট, জন্ম-তারিখের প্রমাণপত্র, বৈধ সচিত্র পরিচয়পত্র, প্রতিটি সিমেস্টার বা বছরের মার্কশিট এবং সার্টিফিকেটগুলি (এসব পেয়ে থাকতে হবে ৮ সেপ্টেম্বর, ২০২০ -র আগে), কাস্ট সার্টিফিকেট, আর্থিকভাবে দুর্বল প্রার্থীরা নেবেন ইনকাম ও অ্যাসেট সার্টিফিকেট ইত্যাদি। অনলাইন পরীক্ষা হতে পারে অক্টোবর/ নভেম্বর মাসে।
দরখাস্তর ফি/ ইন্টমেশন/ পোস্টাল চার্জ বাবদ দিতে হবে ৮৫০ (তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী হলে ১৭৫) টাকা।
আবেদন করবেন যে কোনও একটি পদের জন্য অনলাইনে www.pnbindia.in ওয়েবসাইেটর মাধ্যমে, ২৯ সেপ্টেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

