পুরীর শ্রীজগন্নাথ মন্দিরে প্রবেশে ছাড়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ২১ জানুয়ারি থেকে পুরীর মন্দিরে প্রবেশের ক্ষেত্রে ছাড় থাকছে। এক্ষেত্রে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে না। মন্দির কর্তৃপক্ষ সূত্রে এ খবর জানানো হয়েছে। শ্রীজগন্নাথ মন্দির প্রশাসন এই সংক্রান্ত বিষয়ে বৈঠক করে। সূত্রের খবর, এসজেটিএ প্রধান কৃষ্ণ কুমার, পুরীর জেলাশাসক সমর্থ বর্মা ও এসপি কে বি সিংহের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিয়ম চলবে বলে জানানো হয়েছে।

