Jagannath Mandir-2Others 

পুরীর শ্রীজগন্নাথ মন্দিরে মিলবে মহাপ্রসাদও

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুরীর মন্দির খোলা থাকবে। সূত্রের খবর, এখন থেকে সপ্তাহে ৭ দিনই খোলা রাখা হবে পুরীর শ্রীজগন্নাথ মন্দির। অন্যদিকে মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর, করোনা আবহের পর এবার থেকে পাওয়া যাবে মহাপ্রসাদও। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর এই সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকা ও পরিস্থিতি খতিয়ে দেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্দির কর্তৃপক্ষ। উল্লেখ করা যায়, এতদিন স্যানিটাইজেশনের জন্য বন্ধ রাখা হচ্ছিল পুরীর ঐতিহ্যবাহী এই মন্দির।

Related posts

Leave a Comment