PV Sindhu-4Others Sports 

সিন্ধু ইন্দোনেশিয়া মাস্টার্স সুপারে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ৭৫০ পর্যায়ের প্রতিযোগিতা। সিঙ্গলসে ভারতের ভরসা পি ভি সিন্ধুই। উল্লেখ্য, চোটের জন্য নাম প্রত্যাহার করেছেন সাইনা নেহওয়াল ও সমীর বর্মা। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পাওয়া সিন্ধু বিশ্রামে ছিলেন। এরপর তিনি ডেনমার্ক ওপেনে শেষ আটে ও ফ্রান্সে শেষ চারে পৌঁছেছিলেন। তবে খেলেননি জার্মানির হাইলো ওপেন প্রতিযোগিতায়। সিন্ধু শেষ খেতাব জয়ী হয়েছেন ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে। এবছর সুইস ওপেনে সিন্ধু ফাইনালে উঠলেও জয় পাননি।

Related posts

Leave a Comment