ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রবি কুমার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট দলে স্থান পেলেন বাংলার রবি কুমার। আগামী বছর জানুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজে হতে চলেছে এই প্রতিযোগিতা। তরুণ বাঁ-হাতি পেসারকে এই আসরে খেলতে দেখা যাবে। উল্লেখ করা যায়, আলিগড়ে বাড়ি হলেও রবি কুমার বাংলায় চলে আসেন বেশ কয়েক আগে। এরপর কলকাতার ক্লাব ক্রিকেটে খেলা শুরু করেছিলেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে চ্যালেঞ্জার ট্রফির ফাইনালে তিনি ২ উইকেট দখল করেছিলেন। পরবর্তীতে নজরে আসেন এই তরুণ পেসার। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের দরজাও খুলে গেল।

