RafaleOthers 

ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হল রাফাল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ফ্রান্স থেকে কেনা ৫ টি আধুনিক যুদ্ধবিমান, রাফাল ভারতে আসার ৪৩ দিন পর আজ আম্বালা এয়ারফোর্স স্টেশনে বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান আরকেএস ভাদৌড়িয়া বলেছেন যে, বর্তমান সুরক্ষা পরিস্থিতি বিবেচনা করে রাফেলকে অন্তর্ভুক্ত করার জন্য এর চেয়ে ভাল সময় আর হতে পারে না।

এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ফরাসী প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারেলের উপস্থিতিতে সর্বধর্ম অর্থাৎ হিন্দু, মুসলিম, শিখ এবং খ্রিস্টান ধর্ম অনুসারে পূজা করা হয়। এরপরে একটি এয়ার শো হয়, যেখানে যুদ্ধবিমান আকাশে শক্তি প্রদর্শন করে। তারপর প্রথাগতভাবে অবতরণের পরে ওয়াটার কামান স্যালুট দেওয়া হয়।

আম্বালায় ১টি গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনে রাফেল ফাইটার জেটের আনুষ্ঠানিক প্রবেশ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে রইলো। ১ বছরের মধ্যে দেশের কোনও প্রতিরক্ষামন্ত্রী আম্বালা বিমান বাহিনী স্টেশনে কোনও বড় অনুষ্ঠানে অংশ নেননি। এর আগে ২০০৩ সালের আগস্টে, এনডিএ সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন জর্জ ফার্নান্ডেজ, সেইসময় তিনি আম্বালা থেকে মিগ -২১ বাইসনের যাত্রা করিয়েছিলেন।

Related posts

Leave a Comment