এটিপি তালিকার প্রথম দশেই নাদাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রথম দশেই রাফায়েল। সূত্রের খবর, অস্ট্রেলীয় ওপেনের আগে টানা ৮০০ সপ্তাহ এটিপি তালিকার প্রথম দশেই রয়ে গেলেন স্পেনীয় তারকা রাফায়েল নাদাল। উল্লেখ করা যায়, তিনি ভেঙেছেন প্রাক্তন তারকা জিমি কোনর্সের ৭৮৯ সপ্তাহ প্রথম দশে থাকার রেকর্ড। সূত্রের আরও খবর, এখনও রজার ফেডেরারের টানা ৯৩১ সপ্তাহ এটিপি তালিকার প্রথম দশে থাকার রেকর্ড ধরা বাকি রয়েছে নাদালের।

