Railway TrackOthers 

কোনও প্রকল্পই স্থগিত হচ্ছে না, বার্তা রেলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলার চলতি কোনও রেল প্রকল্পই স্থগিত করা হচ্ছে না, এমনটা স্পষ্ট করেছে রেল। আপাতত বন্ধ হচ্ছে না বাংলার কোনও প্রকল্প। রেল সূত্রের খবর, রেল বোর্ডের সিদ্ধান্তে কোনও প্রভাব পড়বে না ডেডিকেটেড ফ্লেট করিডর (ডিএফসি) প্রকল্পের উপরও। সূত্রের খবর, আর্থিক সঙ্কট তৈরি হওয়ায় সুরক্ষা ছাড়া অন্য সব প্রকল্পের কাজ আপাতত বন্ধ রাখা সংক্রান্ত গোপন নোট প্রকাশিত হওয়ায় চাপে রয়েছে রেলমন্ত্রক। এক্ষেত্রে ক্ল্যারিফিকেশন দিয়ে পরিস্থিতি স-বিস্তার ব্যাখ্যা করতে বাধ্য হয়েছেন রেল বোর্ডের উচ্চপদস্থ কর্তা-ব্যক্তিরা। এক্ষেত্রে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, অর্থমন্ত্রকের নোটের উপর ভিত্তি করে রেল প্রকল্প সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে তার সঙ্গে রেললাইনের ডাবলিং, ডেডিকেটেড ফ্লেট করিডর, ১০০ শতাংশ বৈদ্যুতিকরণ সংক্রান্ত প্রকল্পের কোনও সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment