cloudy weatherBreaking News Others 

আজও বৃষ্টির পূর্বাভাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ঝোড়ো হাওয়া বয়ে যাবে। মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর,আলিপুরদুয়ার,দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কোথাও কোথাও রোদযুক্ত শুকনো আবহাওয়ারওপূর্বাভাস রয়েছে।(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment