হুগলির রাজবল্লভী মন্দির আধুনিকীকরণে বরাদ্দ রাজ্যের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাজ্য সরকার ৪৬ লক্ষ টাকা বরাদ্দ করল হুগলি জেলার রাজবল্লভী মন্দির নির্মানের জন্য। স্থানীয় সূত্রে খবর, হুগলির তীর্থস্থান গুলির মধ্যে এক অন্যতম মন্দির হল রাজবল্লভী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মন্দিরের কাজ দ্রুত শুরু করা হবে।স্থানীয় সূত্রে আরও খবর, দু’হাত বিশিষ্ট শ্বেতকালী মায়ের মূর্তি দর্শন করতে প্রতিদিন কয়েকশো পূর্ণার্থীর ভিড় জমে এই মন্দিরে। তার সাথে রয়েছে ভক্তদের জন্য প্রাসাদ গ্রহণের ব্যবস্থাও।
উল্লেখ্য, এই মন্দির তৈরির ক্ষেত্রে নানা কথা ও কাহিনী রয়েছে। জানা যায়, এক সময় রাজবল্লভী মন্দিরের পাশ দিয়ে দামোদর নদী বয়ে যেত। বণিকরা এই পথ দিয়েই বাণিজ্য করতে যেত।একবার দেবী স্নান করছিলেন, তা দেখে কয়েকজন বণিকরা কিছু মন্তব্য করেছিলেন। এরপরে ওই বণিকদের ৭ টি নৌকা ডুবে গিয়েছিল।পরবর্তীতে দেবীর কাছে বণিকরা ক্ষমা প্রাথী হওয়ায় সাতটি নৌকা অক্ষত অবস্থায় ফিরে পেয়েছিলেন।মায়ের মহিমা প্রচারে বণিকরাই রাজবল্লভী মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। এরপর থেকে আজও নবমীর দিন মন্দিরের পুকুরে সাতটি ছোট নৌকা তৈরি করে ছাড়া হয়। এছাড়াও নবমীতে মোষ বলি দেওয়ার প্রথাও রয়েছে। প্রতিদিন কয়েকশো পূর্ণার্থীর ভিড় জমে ওই মন্দিরে।
স্থানীয় ভাবে জানা যায়, মন্দির প্রাঙ্গনে সাত হাজার বর্গফুট জায়গায় পাথর বসানো, শৌচালয়, ঘাট নির্মাণ, মহিলাদের জন্য পোশাক পরিবর্তনের ঘর এবং প্রসাদ গ্রহণের ঘর তৈরি করার কাজ শুরু হয়েছে।

