raj kapurEntertainment Others 

রাজকাপুরের জন্মদিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৯২৪ সালের ১৪ ডিসেম্বর। প্রখ্যাত অভিনেতা ও পরিচালক রাজকাপুর জন্মগ্রহণ করেছিলেন। পেশোয়ারে তাঁর জন্ম। বলিউডের শোম্যান হিসাবে পরিচিত ছিলেন তিনি। “মেরা নাম জোকার”, “আনাড়ি”, “আওয়ারা”, “শ্রী ৪২০” সহ বহু ছবির জন্য তিনি অমর হয়ে রয়েছেন। ১৯৭১ সালে তিনি পেয়েছেন পদ্মশ্রী সম্মান। ১৯৮৭ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। দেশে-বিদেশে একাধিক সম্মান পেয়েছেন তিনি। তাঁর জন্মদিবসে স্মরণ ও শ্রদ্ধা।

Related posts

Leave a Comment