Rajyo Sabha-2Others 

রাজ্যসভার উপনির্বাচন ২৯ নভেম্বর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যসভার দুটি আসনে উপনির্বাচন আগামী ২৯ নভেম্বর। এই দুটি আসনের মধ্যে একটি পশ্চিমবঙ্গে, অন্যটি কেরলে। উল্লেখ করা যায়, তৃণমূলের অর্পিতা ঘোষ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। ওই আসনে ২৯ নভেম্বর উপনির্বাচন হবে বলে ঘোষণা করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী ৯ নভেম্বর। এরপরই শুরু হবে মনোনয়নের প্রক্রিয়ার কাজ। অন্যদিকে কেরলে রাজ্যসভার একটি আসন শূন্য। কেরল কংগ্রেস (এম)-এর জোস কে মানি রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। এক্ষেত্রে করোনা আবহ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উপনির্বাচন করা হবে না বলে জানিয়েছিল কমিশন। উল্লেখ্য, কেরল কংগ্রেস (এম) ইতিমধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ছেড়ে বামেদের ফ্রন্ট এলডিএফে যোগ দিয়েছে। এবার এলডিএফের পক্ষ থেকে কেরল কংগ্রেস (এম) প্রার্থী হিসেবে আবারও মানিই রাজ্যসভায় যেতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Related posts

Leave a Comment