Rakhi ProductionOthers 

রাখি তৈরি ও বিপণনের ক্ষেত্রে চিনকে বয়কটের প্রস্তুতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ৩ আগস্ট রাখি পূর্ণিমা। গোটা দেশে রাখি উৎসবে মোট ৬ হাজার কোটি টাকার রাখি বিক্রি হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, চিন থেকে আসা রাখি বা রাখি তৈরির উপকরণের ব্যবসা হয় প্রায় ৪ হাজার কোটি টাকার মতো। এই তথ্য জানিয়েছে দি কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। এক্ষেত্রে আরও জানা যায়, এই বছর রাখি তৈরি এবং তার বিপণনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে চিনকে বয়কট করা যায়, তার ডাক দিল এই সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন।

এ বিষয়ে জানা গিয়েছে, ওই সংগঠনের মহিলা শাখা মোট ৫০০০ রাখি তৈরি করবে। যা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মাধ্যমে সেনাবাহিনীর কাছে পাঠানো হবে। অন্যদিকে ওই সংগঠন দেশের বিভিন্ন প্রান্তের ছোট শিল্প সংগঠনগুলিকে দেশীয় উপকরণ দিয়ে রাখি তৈরির আর্জি জানিয়েছে। দিল্লি, নাগপুর, ভোপাল, গোয়ালিয়র, কানপুর, তিনসুকিয়া, রাইপুর, ভুবনেশ্বর, কোলাপুর ও জম্মু-সহ বিভিন্ন শহরে দেশীয় উপকরণের মাধ্যমে রাখি তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর। আবার কনফেডারেশনের কর্তা-ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন রাজ্যের স্ব-নির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র শিল্পগুলির কাছে তাঁরা ইতিমধ্যেই বার্তাও পাঠিয়েছেন দেশীয় পদ্ধতিতে রাখি প্রস্তুত করার জন্য।

Related posts

Leave a Comment