Ramkrishna Mission-1Others 

সরকারি নিয়ম অনুযায়ী বদলির সুযোগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মিশন স্কুলে বদলির সুযোগ। রামকৃষ্ণ মিশনের অধীন বিভিন্ন স্কুলের শিক্ষকদেরও সরকারি নিয়ম অনুযায়ী বদলির সুযোগ দিতে হবে বলে গতকাল নির্দেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক্ষেত্রে বলা হয়েছে, ২০১২ সালের আগে যেসব শিক্ষক চাকরি পেয়েছেন, তাঁরাই এই সুবিধা পেতে পারবেন। এসএসসি একটি নির্দেশিকায় জানিয়েছিল, মিশন স্কুলগুলির শিক্ষকেরা এসএসসি-র কোনও সুবিধা পাবেন না। এরপর এক শিক্ষক হাইকোর্টে মামলা করেন। এক্ষেত্রে মামলাকারীর পক্ষে আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল এসএসসি-র মাধ্যমে চাকরি পেয়েছেন এবং ২০১২ সালের আগেই যোগ দিয়েছেন সেই চাকরিতে। সেক্ষেত্রে ২০১২ সালে বিজ্ঞপ্তি দিয়ে তাঁকে ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত করা যায় কীভাবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এরপর আদালতের রায়, ২০১২ সালের আগে মিশন স্কুলে নিয়োগ হওয়া শিক্ষকেরা বাড়ি থেকে স্কুলের দূরত্ব ২৫ কিলোমিটারের কম হলেও বদলির আবেদন জানাতে পারবেন।

Related posts

Leave a Comment