ফরাসি ওপেনে জয়ী রামকুমার রমানাথন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফরাসি ওপেন টেনিসের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে জয়ী হয়েছেন ভারতের রামকুমার রমানাথন। ২-৬, ৭-৬(৪) ও ৬-৩ ফলাফলে তিনি পরাজিত করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মাইকেল মো-কে। সূত্রের খবর, পরের রাউন্ডে তিনি খেলবেন উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনের বিরুদ্ধে। আবার অন্য ম্যাচে প্রজ্ঞেশ গুণেশ্বরন প্রথম রাউন্ডেই ২-৬ ও ২-৬ ফলাফলে পরাজিত হলেন জার্মানির অস্কার ওট্টের বিরুদ্ধে।

